গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মদনে ব্যবসায়ী বাবুল চন্দ্রদাস হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

ইমরান হোসাইন, মদন (নেত্রকোণা):
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদন পৌর শহরের মদন বাজারের মুদি দোকান ব্যবসায়ী বাবুল চন্দ্র দাস (৪০) হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর সদরের ধুবাপাড়া এলাকার হেমচন্দ্র দাসের ছেলে বাবুল চন্দ্র দাস মদন বাজারে দীর্ঘদিন যাবত মুদির ব্যবসা করে আসছিলেন।

গত ২০২২ সালের ২৫ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার কাছাকাছি সময়ে প্রতিদিনের ন্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের দ্বারা ছুরিকাঘাত হয়ে হরি মন্দিরের কাছে অজ্ঞান অবস্থায় তিনি পড়ে থাকলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ২৭ ডিসেম্বর নিহতের স্ত্রী চম্পা রানী দাস অজ্ঞাতনামা আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন-    মদনে ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাই

হত্যাকান্ডের ১ মাস ৮ দিন পর, একই বাড়ীর জয়চন্দ্র দাসের দুই ছেলে নিপেন্দ্র চন্দ্র দাস (৫৮) ও সুনুকুল চন্দ্র দাস (৫২) কে পুলিশ গ্রেপ্তারের পর আজ ৩ ফেব্রুয়ারী কোর্টে প্রেরণ করেন।

নিহতের মা আক্ষেপ করে বলেন, আমার ছেলের মৃত্যুর পূর্বে জমি নিয়ে জয়চন্দ্র দাসের পরিবারের লোকজনের সাথে আমাদের বিরুদ্ধ চলছিলো দীর্ঘদিন ধরে। বিভিন্ন সময় আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো। আমি আমার একমাত্র ছেলের হত্যার বিচার চাই।

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান জানান, বাবুল চন্দ্র দাসের হত্যার ঘটনা দুই জনকে গ্রপ্তারের পর কোর্টে প্রেরণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…