গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা পর্যায়ে ২ দিন ব্যাপী “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক” প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ জানুয়ারী) দুপুরে উপজেলা চত্বরে এ প্রদর্শনীর বাস্তবায়ন করে উলিপুর উপজেলা প্রশাসন। প্রদর্শনী উদ্বোধন ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম।

পরে অডিটরিয়াম হল রুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-    গাইবান্ধায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মসংস্থান টুলস বিতরণ

অনুষ্ঠিত সেমিনারে উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলির সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউএনও শোভন রাংসা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সচিব কুড়িগ্রামের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিনহাজুল ইসলাম।

এ সময় প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সুজিত কুমার বণিক, ড. সানজিদা মুস্তাফী, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।

সেমিনারে উপস্থিত ছিলেন, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সাসাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ