গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রোহিঙ্গারা এক সময় বিষফোঁড়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

Link Copied!

রোহিঙ্গা শিবির নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যে রিপোর্ট করেছে তা তথ্যভিত্তিক নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তাদের আরও বেশি করে দেখে এসে রিপোর্ট করা উচিৎ।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য এক সময় বিষফোঁড়া হবে। তারা সবকিছু ফেলে এখানে চলে আসছে। এখানে তারা যেকোনো প্রলোভনে পড়ে যে কোনো কিছু ঘটাতে পারে। এটা আমরা সব সময় বলেছি। এই রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে থেকে ইয়াবার ব্যবসা করে। তারা নিজেরা নিজেরা গোলাগুলি করছে, মারামারি করছে।

আরও পড়ুন-    দেশে প্রথম দুজনের দেহে মরণোত্তর দানের কিডনি প্রতিস্থাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আরও বলেছেন, দেশের কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। বিরোধী দলকেও না। যখন যে দল কর্মসূচি করতে চাচ্ছে, আমরা বা পুলিশ তাদেরকে অনুমতি দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের সমাবেশে বাধা দেওয়ার পক্ষে নন আমাদের প্রধানমন্ত্রী। তিনি চান রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করুক।

তিনি বলেন, যে কোনো সমাবেশের সময় আমরা শুধু বলি, তারা যেন কোনো জনগণের দুর্ভোগ সৃষ্টি না করেন। রাস্তাঘাট বন্ধ না করে, ভাঙচুর না করে শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করতে পারবেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন