গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিদ্যুতের পর এবার বাড়ল গ্যাসের দাম

Link Copied!

সপ্তাহের মধ্যে বিদ্যুতের পর এবার বাড়ল গ্যাসের দাম। শিল্প ও বিদ্যুৎ খাতে এ দাম বৃদ্ধি করেছে সরকার। নতুন দাম অনুযায়ী ক্যাপটিভে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৬ টাকা। এ দাম কার্যকর হবে আগামী মাস থেকেই। তবে সিএনজি ও আবাসিক খাতে গ্যাসের দাম অপরিবর্তিত থাকবে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন-    বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ-জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা পেলো সরকার

প্রজ্ঞাপনের বলা হয়েছে, সরকারের দেওয়া ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের গ্যাসের দাম (সরকারি, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র) ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা, ক্যাপটিভের (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র এবং বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র) দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা, সারে ১৬ টাকা, শিল্পখাতের মধ্যে বড় শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে আবাসিকে এক চুলার দাম আগের মতোই ৯৯০ টাকাই রাখা হয়েছে। একই ভাবে দুই চুলার দাম ১০৮০ টাকা আছে। সিএনজিতেও প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং চা শিল্পের গ্যাসের দামও আগের মতো প্রতি ঘনমিটার ১১ টাকা ৯৩ পয়সাই থাকছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…