গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞানের বিকল্প নেইঃ বিজ্ঞান অলিম্পিয়াডে হাবিপ্রবি উপাচার্য

মশিউর রহমান, হাবিপ্রবিঃ
জানুয়ারি ১৩, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এর আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান ।

রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলিম্পিয়াডের উদ্ভোদনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান, রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. বলরাম রায়, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দা জাহানারা আফরোজ।

আরও পড়ুন-    পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় যুবক হাবিপ্রবিতে

উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞানের বিকল্প নেই। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরেই দেশকে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

দুপুরে অলিম্পিয়াডের দ্বিতীয় পর্বে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জুনিয়র গ্রুপ এবং সিনিয়র গ্রুপের আড়াই শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে ২০ জন নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অলিম্পিয়াডের পরিচালনায় ছিলেন বিজ্ঞান অলিম্পিয়াড হাবিপ্রবি কেন্দ্রের সদস্য সচিব ড. মোঃ আতিকুল ইসলাম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…