গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে অবৈধ নিয়োগ বৈধতা দিতে মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা কর্মচারীদের ভূঁড়িভোজ

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিন ধরে স্কুল শাখায় নিয়োগ বাণিজ্য চালিয়ে আসার পর কলেজ শাখায় নিয়োগ বাণিজ্য চালাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা কর্মচারীদের ভুঁড়িভোজের আয়োজন করেছেন বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজের বিতর্কিত সভাপতি ও অসাধু ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

উপজেলার হাতিয়া ইউনিয়নে অবস্থিত বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিনিয়র সহকারি জজ আদালত উলিপুর কুড়িগ্রামে ৬৯/০৮ নং মামলাটি বিচারাধীন বলে আদালতের একটি সূত্রে জানা যায়। আদালতের দীর্ঘ সূত্রতার সুযোগ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কর্মকর্তাদের যোগসাজসে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন যাবৎ স্কুল শাখায় নিয়োগ বাণিজ্য করে আসছেন বলে জানায় অভিভাবক মহল। নিয়োগ বাণিজ্যের কালো টাকার লোভ সামলাতে না পেরে অসাধু ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজ শাখায় নিয়োগ বাণিজ্য চালাতে তরিঘড়ি করে কলেজের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ড হতে ২৪/১০/২০২২ তারিখে গভর্নিং বডি করে আনেন ওই প্রধান শিক্ষক। যার স্মারক নং ৪/কল/রং/১১৭২/৪৯০২।

আরও পড়ুন-   রামগড়ে নারীদের বিউটিফিকেশন প্রশিক্ষণের শুভ উদ্বোধন

গভর্নিং বডি গঠনের পরই সহকারি প্রধান শিক্ষক পদে গত ১৩ ডিসেম্বর স্থানীয় ও জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

ওই গভর্নিং বডি ও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা উপেক্ষা করে নিয়োগ কার্যক্রম নির্বিঘ্ন করতে নিয়োগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভুঁড়িভোজের আয়োজন করেন গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলী। মঙ্গলবার দুপুরে বিতর্কিত ওই সভাপতির বাড়িতে আয়োজিত ভুঁড়িভোজে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ তারিকুল ইসলামসহ আরও কয়েক কর্মকর্তা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন