গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে অটোরিকশা সহ চোর গ্রেফতার

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে দিনমজুরের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য মোঃ সৌরভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র।

জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশা গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজখবর করে অটোরিকশাটি না পেয়ে সোমবার (২১ নভেম্বর) দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চোরাইকৃত অটোরিক্সা টি গুনাইগাছ মোড়স্থ ভাংরীর দোকানে বিক্রি করার সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম অভিযান চালিয়ে অটোরিক্সাটি উদ্ধারসহ কুখ্যাত চোর সৌরভ মিয়াকে গ্রেফতার করেন।

আরও পড়ুন-    ঢাকায় গণসমাবেশের অনুমতি পেতে ডিএমপি কার্যালয়ে বিএনপি

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, চোরকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুখ্যাত চোর চক্রের মূল হোতাদের খুঁজে বের করা হচ্ছে। এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…