গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চাইলেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।

রবিবার (৬ আগস্ট) বেলা ১১ টায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় এই বিষয়ে কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ জানান, ‘সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসন সকলের সহযোগিতা নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে চায়। তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন।’

পাশাপাশি বকশীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে উন্নীত করণ ও আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা চান এই জেলা প্রশাসক।

আরও পড়ুন-   সংযোগ সড়ক না থাকায় বাঁশের মই লাগিয়ে পারাপার

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউর রাব্বী, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, আফসার আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক প্রমুখ।

মতিবিনিময় সভায়, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ক্ষুদ্র নৃ গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ