গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

সিরিয়ায় ইসরাইলের ফের বিমান হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীর দক্ষিণে অন্যান্য অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সিরিয়ার পাঁচ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।

শনিবার সকালে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত এই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের এ হামলাটিকে বাধা দিয়েছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
অবশ্য ইসরাইলি এই হামলার কারণে দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম প্রভাবিত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন- ঐতিহাসিক মহান শিক্ষা দিবস আজ

আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের জন্য তেহরানের ক্রমবর্ধমান বিমান সরবরাহ লাইনের ব্যবহার ব্যাহত করতে ইসরাইল সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরদার করেছে।

স্থলপথে সরঞ্জাম স্থানান্তর বাধাগ্রস্ত হওয়ার পর তেহরান সিরিয়ায় তার বাহিনী এবং মিত্র যোদ্ধাদের সামরিক সরঞ্জাম বহনের আরও নির্ভরযোগ্য উপায় হিসাবে আকাশপথে পণ্য পরিবহনের কৌশল গ্রহণ করে।
অবশ্য সিরিয়ায় এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…