ঢাকাThursday , 17 August 2023

সিরিজ বোমা হামলার প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিনের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দেশের আদতালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে সিরিজ বোমা হামলা চালিয়েছিল।

আরও পড়ুন-   সাঈদীর জানাজাকে কেন্দ্র করে চকরিয়ায় সংঘর্ষ, গুলিতে জামায়াত কর্মী নিহত

বক্তারা আরও বলেন, ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের করা হয়েছিল। বিভিন্ন মামলায় এক হাজার জঙ্গি শনাক্ত করা হলেও তার মধ্যে মাত্র ৩শ জঙ্গি বিচারের আওতায় এসেছে। বাকিরা এখনও বিচারের বাইরে রয়ে গেছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

এছাড়াও সকল নেতৃবৃন্দকে বিএনপি-জামাত জোট যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে আহবান জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।