ঢাকাTuesday , 25 July 2023

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Link Copied!

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র‌্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন-   গাইবান্ধায় ফলজ বনজ ঔষধি চারা বিতরণ

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, যশোর জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মিন্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার এস এম শাখির উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।