ঢাকাSunday , 30 October 2022

রুদ্ধশ্বাস জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

Link Copied!

রুদ্ধশ্বাস উত্তেজনা! দাঁড়িয়ে গ্যাবার গ্যালারি! উৎকণ্ঠায় দুই দলের সমর্থকরাই। পেন্ডুলামের মতো ম্যাচটা দুলছিল দুই দিকেই। জিততে পারে যে কেউ! ঠিক তখনই কি-না অধিনায়ক বল তুলে দিলেন মোসাদ্দেক হোসেনের হাতে! শেষ ওভারের ৬ বলে ১৬ রান আটকাতে হবে তাকে। এমন দৃশ্যপটে সত্যিকারের সমর্থকের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক শেষমেশ নিরাশ করলেন না। নাটকীয়তা ছড়াল ঠিকই কিন্তু শেষ হাসি বাংলাদেশেরই!হোবার্টের পর ব্রিসবেনে লেখা হলো আরেকটি জয়ের গল্প! ৩ রানের জয়ে বেঁচে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নটাও!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫০ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থাকে ১৪৭ রানে। তবে ম্যাচের দৃশ্য মোড় বদলালো নাটকীয়ভাবে। শেষদিকে রোমাঞ্চও ছড়ালো বেশ।

আরও পড়ুন-  ব্যাতিক্রম গরম মসলার ঝাল চানাচুর বিক্রি করে চলে সংসার

শেষ ওভারে লাগতো ১৬ রান। প্রথম বলে রায়ান বার্ল একটি রান নেন লেগ বাই থেকে। দ্বিতীয় বলে ব্র্র্যাড ইভান্সকে আফিফ হোসেনের ক্যাচ বানান মোসাদ্দেক হোসেন। নতুন ব্যাটসম্যান রিচার্ড এনগারাভার হাতে লেগে চার। চতুর্থ বলে ছয় মারেন তিনি।

শেষ দুই বলে লাগতো ৫ রান। পঞ্চম বলে স্টাম্পিং হন এনগারাভা। ব্লেসিং মুজারাবানি স্ট্রাইকে ছিলেন, তিনিও ছয় মারতে গিয়ে স্টাম্পিং হন। ৪ রানের জয় নিশ্চিত করে মাঠ থেকে উঠে যান খেলোয়াড়রা।

কিন্তু ভিডিও রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প পেরোনোর আগেই নুরুল হাসান সোহান বল ধরে স্টাম্পিং করেন, যা আইসিসির আইন অনুযায়ী নো বল। উদযাপন করতে করতে মাঠ ছাড়া বাংলাদেশকে আবার মাঠে নামতে হয়। শেষ বলে লাগতো ৪ রান। এবার ব্যাটই ছোঁয়াতে পারেননি মুজারাবানি। ৩ রানে জয় পায় বাংলাদেশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।