ঢাকাMonday , 6 November 2023

রামগড়ে বিজিবির অভিযানে প্রায় চৌদ্দ লক্ষ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

Link Copied!

খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।রবিবার রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় রামগড় বিওপিতে কর্মরত নায়েক মোঃ রুহুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মোবাইল ফোন জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বল্টুরাম এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন—    অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করলো ডিএমপি

এরপর মালিকবিহীন ১৫১টি মোবাইল ফোন জব্দ করা হয়,যার আনুমানিক বাজারমুল্য ১৩ লক্ষ ৮৬ হাজার ১ শত পঁচাশি টাকা।

মোবাইল ফোন সীতাকুন্ড কাষ্টমসে জমা করার প্রক্রিয়াধীন, বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।