ঢাকাSaturday , 10 February 2024

রামগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি তাহের; সাধারণ সম্পাদক কাউছার

Link Copied!

রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ ইং অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মানবজমিন পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু তাহের সভাপতি এবং সময়ের আলো পত্রিকার প্রতিনিধি কাউছার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) দুপুরে রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন—    লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক

নির্বাচনে ৩৬জন ভোটারদের মধ্যে সর্বমোট ২১ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে, এর মাঝে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে নবচেতনার মনির হোসেন বাবুল, সহ-সভাপতি আমাদের সময়ের জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক কালবেলার ইকবাল হোসেন, সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন শান্ত, অর্থ সম্পাদক আমার সংবাদের রাজু হোসেন, দপ্তর সম্পাদক পদে বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্মাদক পদে শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, এমরান হোসেন পাটোওয়ারী, এমরান হোসেন রাজন, মাসুদ রানা মনি।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনোয়ার হোসেন। এসময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবর ও রহমত উল্যাহ পাটোওয়ারী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।