গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রানির গোপন চিঠি, পড়া যাবে ৬৩ বছর পর

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

রানি দ্বিতীয় এলিজাবেথের নিজের হাতে লেখা একটি বার্তা। যেটি লুকিয়ে আছে বিখ্যাত এক ভবনের এর ভিতরে। কিন্তু এই বার্তা পড়তে হলে অপেক্ষা করতে হবে আরো ৬৩ বছর!

১৯৮৬ সালের নভেম্বরে রানি এলিজাবেথ অস্ট্রেলিয়ার সিডনির নাগরিকদের জন্য একটি রহস্যময় চিঠির লিখে গেছেন। এটিকে সিল করে রাখার নির্দেশ দেওয়া আছে।

শুধুমাত্র ভবিষ্যতের মেয়রকে ২০৮৫ সালে এটি খুলতে দেওয়া হবে।

বর্তমানে বার্তাটি সিডনির সিবিডিতে অবস্থিত কুইন ভিক্টোরিয়া ভবনের একটি কাঁচের কেসের মধ্যে রাখা হয়েছে। কেউ জানে না তাতে কী লেখা আছে। এমনকি তার ব্যক্তিগত কর্মীরাও জানেন না। সিডনির নাগরিকরাও না। বাইরে থেকে খামের ওপরের লেখাটুকু শুধু পড়া যায়। তাতে লিখা আছে, প্রাপক, রাইট এবং মাননীয় লর্ড মেয়র সিডনি, অস্ট্রেলিয়া।

‘শুভেচ্ছা, ২০৮৫ খ্রিস্টাব্দে আপনার নির্বাচিত একটি উপযুক্ত দিনে আপনি কি দয়া করে এই খামটি খুলবেন এবং সিডনির নাগরিকদের কাছে আমার বার্তা পৌঁছে দেবেন। ’

চিঠিতে তিনি স্বাক্ষরও করেছেন ‘এলিজাবেথ আর’। ঠিক যেভাবে তিনি তাঁর ইনস্টাগ্রামে লেখা বার্তাগুলিতে স্বাক্ষর করতেন।

রানি এলিজাবেথের লেখা চিঠিটি যখন খোলা হবে তখন চিঠিটি লেখার প্রায় ১০০ বছর পার হয়ে যাবে। তাই আমরা শুধু কল্পনাতেই ভাবতে পারি চিঠিতে আসলে কী গোপন বার্তা আছে।  সূত্র : ডেইলি মেইল

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…