ঢাকাThursday , 5 October 2023

মাধবপুরে ৮ জুয়ারি গ্রেফতার

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ৮ জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুজিবুর রহমান চৌধুরী এর নেতৃত্বে একদল পুলিশ ৮ জুয়ারিকে জুয়া খেলা অবস্থায় আটক করেন। এ সময় নার্সারির মালিক শাহীন মিয়া পালিয়ে যান৷

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ৩ নং বহরা ইউপি’র মনতলা বাজারের দক্ষিণ পাশে ডাঃ হরিশ্চন্দ্র দেব এর ভিটার শাহীন নার্সারি থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ একটি টিনসেডের ঘর থেকে তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ১ শ ৭০ টাকা জব্দ করেন।

আরও পড়ুন—    তিস্তার পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপরে ওঠার শঙ্কা

গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ সাদ্দাম হোসেন (২৫) পিতা- মোঃ আইয়ূব আলী, সাং-হরিশ্যামা ২। রমেশ দাস (৩৮) পিতা-মৃত নরেশ দাস, সাং-কুটানিয়া দীঘিরপাড় ৩। মোঃ কদম আলী (৩৫) পিতা-মৃত ইয়াকুব আলী ৪। স্বপন দাস (৩৫) পিতা-মৃত সুকুমল দাস ৫। রবীন্দ্র সরকার (৪০) পিতা-মৃত কৃষ্ণ চরন সরকার, সর্ব সাং-কুটানিয়া, ৫নং আন্দিউড়া ইউ/পি, ৬। মোঃ কামরুল ইসলাম (২৫) পিতা-মৃত রফিজ উদ্দিন, সাং-উত্তর গোবিন্দপুর ৭। মোঃ আউশ মিয়া (৩০) পিতা-মৃত হীরা মিয়া, সাং-আলাদাউদপুর ৮। মোঃ কুদ্দুছ মিয়া (২৮) পিতা-মৃত আব্বাছ আলী, সাং-গাংগাইল, ৩নং বহরা ইউ/পি, সর্ব থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ওসি) মুজিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া চলমান। গ্রেফতারকৃত আসামিদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।