ঢাকাThursday , 31 August 2023

মাধবপুরে ২৬৪ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার

Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ২৬৪ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯।

বুধবার (৩০ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোঃ রাজু মিয়া (২৪) নামে এই মাদক কারবারিকে গ্রেফতার করেন।

আরও পড়ুন-   নাটোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার ছেলে।

র‍্যাব এর সিনিয়র এএসপি আফসান-আল-আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।