গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনের দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ৫০ জন

Link Copied!

নেত্রকোনার মদনে দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে এক নারীসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে নায়েকপুর ইউনিয়নের নারগিলা বিলে পাচলমশ্রী বনাম বাউসা গ্রামের গৌরার হাওরে মাছ ধরা কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের ভর্তি করা হয়েছে মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।

আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রলি চালকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে স্বপন মিয়া (৫০), ওয়াজ করোনি (৪০), সুমন মিয়া (২৫), কমলা আক্তার (৬০), রুবেল (১৮)।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কামাল মিয়া, নুরুল গনি, রানা মিয়া, এনায়েত, ওসিদ মিয়া, সানাউল্লাহ, কাজী আলম, দ্বীন ইসলাম, নূর শাহান ,সুলেমান , উল্লাদ মিয়া, আব্দুল জব্বার, জামাল মিয়া, ওয়াসিম, আবুল কালাম, বিল্লাল মিয়া, দনাই মিয়া, শফিক মিয়া, লিমণ ,শরীফ জীবন,ও কাঁকন মিয়া প্রমুখ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দু-গ্রাম সংঘর্ষে কিছু লোক আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আনগত ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…