গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু

  • ট্রেন দুর্ঘটনা ছবিঃ প্রতীকী

    ছবিঃ প্রতীকী

Link Copied!

দিনাজপুরের বিরামপুরে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় শাহারিয়ার হাসান (১৫) নামের এক নবম পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শাহারিয়ার হাসান পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মোঃ মাহফুজুর ইসলাম মুক্তারের পুত্র।

আরও পড়ুন: দিনাজপুরের ফসলের মাঠ আবারও সবুজের সমারোহ

শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। হিলি সেকশন ১০ এসপির টিম্যান আন্না বেগম জানান, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ষ্টেশনে আসছিলো। পথে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে বসে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলো নিহত শাহারিয়ার হাসান। এসময় ট্রেনটি শাহারিয়ার হাসানকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে কেঁচোসার বিক্রি করে স্বাবলম্বী কৃষাণীরা

বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ গঙ্গাচড়ায় তিস্তায় বিলীন হচ্ছে বিদ্যুতের খুঁটি

⇒ মতিঝিলে বানিজ্যিক ভবনের ১৮ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

⇒ অক্টোবর হতে ফেসবুক লাইভে বিক্রি করা যাবে না কোনো পণ্য!

⇒ দিনাজপুরের ফসলের মাঠ আবারও সবুজের সমারোহ

২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…