ঢাকাThursday , 7 September 2023

বাদ পড়া ভোটারদের জন্য বিশেষ সুযোগ

Link Copied!

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাদ পড়া ভোটারদের তালিকাভুক্ত করতে আবেদনের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে তাদের ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

এ সময় কেউ ভোটার হতে আবেদন করলে তিনি সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে ভোটার এলাকা পরিবর্তনের জন্যও আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসির এই সিদ্ধান্তের তথ্য সাংবাদিকদের জানান নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম।

আরও পড়ুন-   মধ্যরাতে ফেসবুকে ছাত্রলীগের কমিটি, ধন্দে কর্মীরা

তিনি জানান, ভোটার নিবন্ধন আইন অনুযায়ী, প্রতি বছর ২ মার্চ আগের বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মার্চ আগের বছরের (২০২২) ভোটার তালিকা প্রকাশ হয়েছে।

তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে এই মধ্যবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হয়েছিলেন, কিন্তু ভোটার হতে পারেননি বা বাদ পড়েছেন, তাদের ভোটার হওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এই সময়ের মধ্যে কেউ যদি ভোটার এলাকা পরিবর্তন করতে চান, সেই জন্যও আবেদন করতে পারবেন।’

১৪ সেপ্টেম্বরের মধ্যে এই আবেদন করতে হবে বলে জানান সচিব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।