ঢাকাSaturday , 19 August 2023

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছেঃ নৌপ্রতিমন্ত্রী

Link Copied!

বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই রূপান্তরের মহানায়কের নাম বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৯ আগস্ট) দিনাজপুরের বোচাগঞ্জে চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ কথা বলেছেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর কোনো সরকারই এ দেশের পরিবর্তন ঘটাতে পারেনি। জিয়াউর রহমান ও খালেদা জিয়া এ দেশের কোনো পরিবর্তন করেনি। তাঁরা ক্ষমতায় থেকে নিজের পরিবারের পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, দেশ এখন উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই রূপান্তরের মহানায়কের নাম দেশরত্ন শেখ হাসিনা।’

আরও পড়ুন-   ক্ষমতায় টিকে থাকতে সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তৎকালীন বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন রংপুর অঞ্চলের মানুষকে মফিজ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু বর্তমান সরকারের আমলে রংপুর বিভাগে ব্যাপক উন্নয়ন হয়েছে। রংপুর অঞ্চলের মানুষকে যারা মফিজ বলেছিলেন, সেই বিএনপিই এখন রাজনীতিতে মফিজ হয়ে গেছে। রংপুরের মানুষ এখন বিএনপিকে মফিজ বলে।’

চাপাইতোর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর রহমান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ডালিম সরকার, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আবু হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।

এর আগে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিকেলে বিরল উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নাড়াবাড়ী বাজারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।