গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের

শীর্ষ সংবাদ প্রতিবেদনঃ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

তিনি বলেন, ৫০ বছরের এই অসামান্য যাত্রায় অংশীদার হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত।

৩ দিনের সফরে আগামীকাল সোমবার তিনি ঢাকা পৌঁছাবেন।এর আগে রবিবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মার্টিন রাইজার বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো কভিড থেকে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির নানা ধরনের ধাক্কার সঙ্গে লড়াই করছে। সে অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি আমি।

আরও পড়ুন- সুদের হার বাড়ালে বৈশ্বিক মন্দার আশঙ্কা বিশ্বব্যাংকের

তিনদিনের এই সফরে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তারা দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে বিশ্বব্যাংকের সহায়তা বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক করবেন কাইসার।

জার্মান নাগরিক মার্টিন রাইজার চলতি বছরের ১ জুলাই দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে চীন, মঙ্গোলিয়া, কোরিয়া, তুরস্ক ও ব্রাজিলে দায়িত্ব পালন করেন তিনি।

স্বাধীন বাংলাদেশের শুরুর দিকের উন্নয়ন সহযোগীদের অন্যতম বিশ্বব্যাংক। এ পর্যন্ত নানা সময়ে ৩৭০০ কোটি ডলারেরও বেশি অনুদান, সুদ-মুক্ত এবং রেয়াতি ঋণের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…