ঢাকাMonday , 31 July 2023

প্রধান বিচারপতি অবসরে যাবেন, তাই কৃতজ্ঞতা প্রকাশে সাক্ষাৎ করেছিঃ সিইসি

Link Copied!

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধিদলের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর সেখান থেকে বের হয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমরা (নির্বাচন কমিশনাররা) প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধানবিচারপতি অবসরে যাবেন (সেপ্টেম্বরে)। তাই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এতটুকুই।’

সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টার দিকে প্রধানবিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে আপিল বিভাগের সামনে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

বৈঠকে ইসির প্রতিনিধিদলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের কোনো কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন-   উলিপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি।’

এর আগে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও ইসির প্রতিনিধিদল।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।