গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
সেপ্টেম্বর ১০, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
  • পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের লন্ডন এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি সফর করবেন। তাঁর সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও রয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করেছে।

আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর লন্ডন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সফরের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের আলোচনায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন-  খুলনায় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে ছাড়াই প্রধানমন্ত্রী গত সোমবার থেকে বৃহস্পতিবার ভারতে রাষ্ট্রীয় সফর করেন। সফরের আগের দিন রবিবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এরপর পূর্বঘোষণা ছাড়াই পররাষ্ট্রমন্ত্র্রীকে না নিয়ে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে নানা ধরনের আলোচনা হয়। বিশেষ করে ভারত নিয়ে তাঁর সাম্প্রতিক কিছু মন্তব্য নতুন করে আলোচনায় আসে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হঠাৎ অসুস্থতার কারণে ভারত সফর করেননি পররাষ্ট্রমন্ত্রী।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…