গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে বিএনপিকে প্রতিহত করা হবেঃ কাদের

Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মার্কিন যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের অভিযোগ বলেছেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাসের চেষ্টা করছে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

বুধবার (২৪ মে) রাজধানীর সড়ক ভবনে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে বিএনপিকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ কোনো সংঘাত চায় না। ষড়যন্ত্র করলে বিএনপিকে রুখে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেছেন, আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করবে, সন্ত্রাস করবে এটা তাদের পুরনো স্বভাব। উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কোন পরিস্থিতিতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর সেটা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো, আমরা সহিংসতায় যাব না।

XDurbar দূর্বার 1st gif ad biggapon animation বিজ্ঞাপন এ্যানিমেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিতে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও বিএনপি এ বিষয়ে নীরব কেন জানতে চান ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলার পর বিএনপি নেতারা তার বিরুদ্ধে কোনও সাংগঠনিক ব্যবস্থা নেননি। চুপ থেকেছেন, তার মানে তাদেরও মৌন সম্মতি আছে।

আরও পড়ুন-   আর শান্তি নয়, এবার প্রতিরোধঃ ওবায়দুল কাদের

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার আগে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে সমালোচকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বারৈয়ারহাট রামগড় সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী প্রমুখ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ