গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

টলিপাড়ায় কর্মবিরতি

Managing editor
এপ্রিল ৫, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিবোদন ডেস্ক: মঙ্গলবার থেকে টলিপাড়ায় সব ধরনের শুটিং সাময়িক ভাবে বন্ধ তথা কর্মবিরতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার, ৫ এপ্রিল বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন শিল্পী ও টেকনিশিয়ানদের বিভিন্ন সংগঠন। বৈঠকে উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের সদস্য তথা অভিনেতা-অভিনেত্রী। পাশাপাশি উপস্থিত ছিলেন টেকনিশিয়ান ফেডারেশনের প্রতিনিধিরাও।জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার পরেই শুটিংয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, সংশ্লিষ্ট শুটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়নি। এই ঘটনার জেরেই শিল্পী মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে শিল্পীদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে ইতোমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি, শুটিং ইউনিটের কয়েকজন সদস্যকে শোকজ নোটিস পাঠানোর কথাও জানানো হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে শিল্পী ও টেকনিশিয়ানরা স্টুডিয়োতে উপস্থিত থেকে কর্মবিরতি পালন করবেন। এই সময়ের মধ্যে শুটিং সংক্রান্ত নিরাপত্তা বিধি আরও কঠোর করার বিষয়ে আলোচনা চলবে বলে জানা গিয়েছে।

এই কর্মবিরতির প্রভাব পড়বে টেলিভিশন ধারাবাহিকের সম্প্রচারে। সাধারণত বাংলা সিরিয়ালের ক্ষেত্রে আগাম খুব বেশি এপিসোড মজুত রাখা হয় না। ফলে শুটিং বন্ধ থাকলে নতুন এপিসোড সম্প্রচারে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টলিপাড়ার এই সিদ্ধান্ত যে গোটা ইন্ডাস্ট্রির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে, তা বলাই বাহুল্য। এখন দেখার, নিরাপত্তা সংক্রান্ত নতুন নির্দেশিকা কত দ্রুত কার্যকর করা যায় এবং কবে ফের স্বাভাবিক ছন্দে ফেরে টলিপাড়ায় চেনা শুটিংয়ের ছবি।

Managing editor

Managing editor

ব্যবস্থাপনা সম্পাদক

সর্বমোট নিউজ: 13

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…