ঢাকাThursday , 7 September 2023

জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার- ১১

Link Copied!

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১১ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর রাত (বুধবার দিবাগত রাত) ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় জেলার রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুন গ্রাম থেকে ১১ জনকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ।

আরও পড়ুন-   ২ ঘণ্টা ১০ মিনিটে কমলাপুর থেকে ভাঙ্গায় প্রথম ট্রেন

গ্রেফতারকৃতরা হলেন যাদুরচর নতুন গ্রামের মোঃ শাহ আলম (৩৮), মোঃ মিন্টু মিয়া (৪২), মোঃ লাল মিয়া (৩৫), কর্তিমারী মাস্টারপাড়ার মোঃ আঃ রশিদ (৩৫), মোঃ আনিছুর রহমান (৩৬), ধনারচর আকন্দপাড়ার মোঃ রুপচান মিয়া (৪০), মোঃ আঃ বারেক(৪০), ধনারচর নতুনগ্রামের আতিকুর রহমান (২২), মোঃ সুজন মিয়া(২৭), ধনারচর নতুনগ্রামের মোঃ শহিদুল ইসলাম(৩২) এবং ঢুষমারা থানার ডাটিয়ারচর গ্রামের মোঃ আনোয়ার হোসেন(৩৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।