ঢাকাTuesday , 25 July 2023

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রামগড়ে র‌্যালি ও আলোচনাসভা

Link Copied!

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ“এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো রামগড়ে ও সপ্তাহব্যাপি পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রামগড় উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে র‌্যালি শেষে উপজেলা লেকের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা হলরুমে উপজেলা মৎস অফিসার মোঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় ও স্বাগত ব্যক্তব্যের মধ্য দিয়ে আলোচনাসভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ্র দাস।

আরও পড়ুন-   ফের কোরআন পোড়ানো হলো ডেনমার্কে

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসঃ হাসিনা আক্তার, রামগড় থানার ওসি (তদন্ত) মোঃ ফকরুল ইসলাম, রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মজুমদার, জেলা সাবেক শিক্ষা অফিসার রামেশ্বর চন্দ্র শীল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা মফিজুর রহমান ইসলাম, চাষীদের পক্ষে আনিছুর রহমান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন এলাকার সফল মৎস্য চাষীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি।

অনুষ্ঠানের শেষে প্রজেক্টরের মাধ্যমে মৎস সেক্টেরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত পাঁচ মিনিটের প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।