গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

শীর্ষ সংবাদ প্রতিবেদনঃ
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
  • জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

    মশিউর রহমান রাঙ্গা

Link Copied!

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদ পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে মশিউর রহমান রাঙ্গা এমপি’কে।সোমবার (১৪ সেপ্টেম্বর) দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এরইমধ্যে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। তবে মশিউর রহমান রাঙ্গাকে কেনো অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জানা গেছে, কোনো রকম শোকজ বা নোটিশ ছাড়াই অব্যাহতি দেয়া হয়েছে মশিউর রহমান রাঙ্গাকে। তবে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির গঠনতন্ত্র নিয়ে খোলামেলা মন্তব্য করায় তাকে বহিষ্কার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বগুড়ায় রেলওয়ে অবৈধ মার্কেট স্থাপনা উচ্ছেদ

এর আগে, সর্বশেষ কাউন্সিলে জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছিলেন মশিউর রহমান রাঙ্গা। এর কয়েক মাসের মাথায়ই তাকে মহাসচিব পদ থেকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

প্রসঙ্গত, গত জাতীয় সংসদ নির্বাচনের সময়ে জাপার তৎকালীন মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে রাঙ্গাকে মহাসচিব করা হয়। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের এর চেয়ারম্যান পদ নিয়ে জাপায় বিভক্তি দেখা দিলে শক্তহাতেই দলকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলে তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6248

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…