গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চার বছরের শিশুকে ধর্ষণ, কারাগারে যুবক

Link Copied!

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় লাফছু মিয়া (২০) কে গ্রেফতার করছে নাগেশ্বরী থানা পুলিশ। পরে আজ শুক্রবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। লাফছু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামের সোলাইমান আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, আসমা (ছদ্দ নাম) (০৪) বছর। তার সমবয়সী খেলার সাথী মোছাঃ জোসনা (ছদ্দ নাম) এর সঙ্গে (অর্থাৎ আসামী লাফছু এর ভাগিনী) খেলাধুলা করে প্রতিদিন। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খেলতে যায় আসমা। পরে কিছুক্ষণ পর খেলা শেষ করে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। (শিশুর মা) তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু না বলে তার প্যান্টের নিচের দিকে দেখিয়ে দেয়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে বলে যে, মোবাইলে কার্টুন দেখার কথা বলে আসামী লাফছু মিয়া (২০) ঘরের ভিতর তাকে ধর্ষণ করে। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে নাগেশ্বরী থানায় মামলা করা হয়। মামলা পরপরই নাগেশ্বরী থানা পুলিশ ধর্ষক লাফছুকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…