গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

রোকন মিয়া, কুড়িগ্রামঃ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে রবিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৪ জনের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। রবিবার প্রত্যাহারের শেষ দিনে বিকেলে তারা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে জেলা পরিষদ নির্বাচনের জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন।

আরও পড়ুন- আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন রাজারহাট উপজেলার ৫নং ওয়ার্ডে জিনাত রেহানা, ফুলবাড়ী উপজেলার ৩ নং ওয়ার্ডে মেহেদী হাসান, ১ নং ওয়ার্ডের শাহাজান সিরাজ এবং মহিলা সংরক্ষিত পদে ৩ নং ওয়ার্ডে ইদ্দত জাহান। কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করে।

চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সেইসাথে এখন বৈধ মোট প্রার্থী দাঁড়ালো ৪৪ জনে। এর মধ্যে সদস্য পদে বৈধ প্রার্থী ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং ১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…