গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় ৫ পরীক্ষার্থীসহ আহত ৭

মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার মদনে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রড বোঝাই লরির ধাক্কায় ৫ পরীক্ষার্থীসহ ৭ জন আহত হয়েছে। শনিবার উপজেলার মদন-নেত্রকোণা সড়কে বটতলা বাজার নামক স্থানের মাগড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো কেশজানি গ্রামের আনোয়ার হোসেন অন্তর (১৬), সুবর্ণা (১৬) লাইয়েস মিয়া (১৬), জেরিন (১৬) এবং তাসলিমা (১৬)। এতে আরো আহতারা হলেন অটো চালক মাসুম মিয়া (১৭) এবং কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের মাহাবোবের ছেলে লরি চালক মোঃ রাসেল মিয়া (২১)।

আহতদের মধ্যে অন্তর ও সুবর্ণার অবস্থা আশঙ্খা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক শান্তুনি শর্মা তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। অন্য আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

আরও পড়ুন- ‘চাল-ডালের দাম বেঁধে দেওয়ার এখতিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নেই’

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার আটপাড়া উপজেলার তেলিগাতী ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা শেষে  অটো রিক্সা যোগে তেলিগাতি থেকে বাড়ি ফিরছিল ৫ জন শিক্ষার্থী। বটতলা নামক স্থানে মাগড়া ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে লরিটি অটো রিক্সাটিকে দুমরে মুছরে সড়কের পাশে গর্তে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহতদের উদ্ধার করে মদন হাসপাতালে প্রেরণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমেদ জানান, আমার বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার সংবাদ শুনে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেই।

উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান জানান, এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূঘর্টনায় আহত হবার খবর শুনে হাসপাতলে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযত চিকিৎসার নির্দেশ দেই।

মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6251

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন