ঢাকাTuesday , 5 September 2023

এশিয়া কাপ শেষ শান্তর, দলে লিটন

Link Copied!

দারুণ ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা শান্ত হ্যামস্ট্রিংইয়ের চোট নিয়ে ফিরবেন দেশে। আফগানিস্তানের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তান থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন শান্ত। ফিজিও বায়েজিদ ইসলাম বলেছেন, ‘শান্ত ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগার কথা জানায়। সে ফিল্ডিং করতে পারেনি। এমআরই স্ক্যানের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি, শান্ত টুর্নামেন্টের বাকি অংশে খেলবে না। সে দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেবে।’

শান্তর জায়গায় দলে কাকে যুক্ত করার হবে এ নিয়ে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তবে রবিবার রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। অনেকটা অনুমেয় করা যায়, শান্তর জায়গায় লিটনকে দলে নেয়ার বিষয়টি।

আরও পড়ুন-   ভোগান্তির আরেক নাম শরীয়তপুর নির্বাচন অফিস

চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (১৯৩) সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ছিটকে গেলেন দল থেকে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে যথাক্রমে ৮৯ এবং ১০৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।

রবিবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করার সময় বাঁহাতে হ্যামস্ট্রিংয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেছিলেন। পরের দিন সোমবার এমআরআই করা হলে জানান যায় খেলার পরিস্থিতিতে নেই শান্ত।

এ নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, “খেলোয়াড় ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানিয়েছিলেন। ফিল্ডিংও করতে পারেননি। বাঁহাতের পেশীর অবস্থা জানার জন্য এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসাবে শান্ত টুর্নামেন্টের বাকি অংশ আর খেলবে না। পুনর্বাসন শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে দেশে ফিরবে।”

সম্ভাব্য সূচি অনুযায়ী আগামীকাল বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে লাহোরে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৯ সেপ্টেম্বর এবং তৃতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর।

বিসিবির পাঠানো বিবৃতিতে প্রধান নির্বাচক মিনলহাজুল আবেদীন নান্নু বলেন, ‘এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। সেজন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।