গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

এক আসনের দুই টিকেট, সহজকে ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
আগস্ট ৩১, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

একই টিকেট দুই জনের কাছে বিক্রির দায়ে রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে সহজ ডটক বলছে একটি সিট একই সঙ্গে যে দুইজনের কাছে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি তারা ভোক্তা অধিকারকে মৌখিকভাবে বুঝিয়েছেন। কিন্তু তারপরেও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদেরকে জরিমানা করায় তারা বুধবারই চ্চ আদালতে রিট করেছে। এমনটিই জানাচ্ছিলেন হজ ডটকমের জনসংযোগ ব্যবস্থাপক ফারহাত আাহমেদ

তবে, উভয়পক্ষের শুনানি শেষে গত সপ্তাহে এই আদেশ দেওয়া হয়েছিল বলে বুধবার অধিদপ্তরের কর্মকর্তারা জানান।

ঢাকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল বলেন, অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী ও সহজের প্রতিনিধিদের উপস্থিতিতে শুনানি হয়। “ট্রেনের এক টিকেট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

অভিযোগকারী বিশ্বজিত সাহার সাথে কথা হলে তিনি বলেন, ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাওয়ার জন্য গত ৩০ জুনের চিত্রা এক্সপ্রেসের টিকেট তিনি অনলাইনে কেনেন। কিন্তু ট্রেনে উঠে দেখতে পান, তার আসনে আরেকজন বসে আছেন। “পরে দেখা যায়, দুটি টিকেট একই আসনের বিপরীতে দেওয়া হয়েছে। বিষয়টি বগির দায়িত্বে থাকা টিটিকে জানালে টিটি আমাকে ভুয়া টিকেটধারী বলে অপমান করে। পুরো পথ আমাকে দাঁড়িয়েই যাত্রা করতে হয়েছে। বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানালে তারা দুই দফায় শুনানি শেষে জরিমানার রায় দেয়।”

যোগাযোগ করা হলে সহজ ডটকমের জনসংযোগ ব্যবস্থাপক ফারহাত আাহমেদ বলেন, “একটি সিট একই সঙ্গে যে দুইজনের কাছে বিক্রি করা সম্ভব নয়, সে বিষয়টি আমরা ভোক্তা অধিকারকে মৌখিকভাবে বুঝিয়েছি। তারপরেও যেহেতু রায় দেওয়া হয়েছে, সেজন্য আমরা বিষয়টি নিয়ে বুধবারই উচ্চ আদালতে রিট করেছি।”

Managing editor

Managing editor

ব্যবস্থাপনা সম্পাদক

সর্বমোট নিউজ: 7640

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…