লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিল রিয়াজুল হাসান টিপুর পিতা ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীর বড় ভাই সৈয়দ নজরুল ইসলাম পাটওয়ারীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ মার্চ বুধবার বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ীতে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে অংশ নেন, লক্ষ্মীপুর-২ (সদর আংশিক ও রায়পুর) আসেন সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম ফারুক পিংকু, জেলা পরিষদের চেয়ারম্যান মো : শাজাহান, সদর পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহউদ্দিন টিপু, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব প্রমুখ।
এর আগে সকাল ১০ টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।




