গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভুয়া আইডি ও গুজবে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে: পানিসম্পদমন্ত্রী

Link Copied!

পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ফেইক ও ভুয়া আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এসব ভুয়া আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা বন্ধে আইসিটি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এবং সংশ্লিষ্ট ভুয়া আইডিগুলো দ্রুত শনাক্ত করে ডিএকটিভেট বা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে সামাজিক সংগঠন ‘ভ্যানগার্ড’-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদমন্ত্রী বলেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ভুয়া আইডি ও গুজবের মাধ্যমে তারা সাধারণ শিক্ষার্থীদেরও প্রভাবিত করার চেষ্টা করছে। এতে সমাজে অস্থিতিশীলতা তৈরি হওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, “যারা বাইরে থেকে ন্যায় ও ইনসাফের রাজনীতির কথা বলে, তারাই অনেক সময় ভুয়া তথ্য ও গুজবের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। এ ধরনের অপপ্রচার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।”

এ সময় তিনি বলেন, অতীতে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় ‘ভ্যানগার্ড’ সামাজিক যোগাযোগমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী নির্বাচনসহ ভবিষ্যতের বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনটি সচেতনতামূলক ডকুমেন্টারি ও তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করে জনগণকে অবহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, “জনগণকে সত্য তথ্য জানাতে যারা কাজ করছে, আমি সব সময় তাদের পাশে থাকব।”

ভ্যানগার্ডের প্রতিষ্ঠাতা শাহাদাৎ জুবায়ের বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপুপের সহসভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রাশিদুল হাসান লিংকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 272

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…